০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

মৌলভীবাজার সদর উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা ও কোভিড ১৯ ভ্যাকসিনেশন দিবস পালন 

মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং সদর উপজেলা পরিষদের সহযোগিতায় গতকাল বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে কোভিড ১৯ বুষ্টার ডোজ টিকা প্রদান ও ভ্যাকসিনেশন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ “বর্ণালী দাস” এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা “সাবরীনা রহমান”। অতঃপর শেষ বিকেলে  “সদর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা” অনুষ্ঠিত হয়েছে। ইউএনও “সাবরীনা রহমান” এর সভাপতিত্বে সভার সূচনা বক্তৃতায় সাবরীনা রহমান বলেন, বাল্য বিয়ে রোধে প্রশাসনকে সবাই তথ্য দিয়ে সহায়তা করুন। যেসব ইউপিতে রেজিষ্ট্রেশন প্রাপ্ত কাজী নেই, সেখানে কাজী নিয়োগ প্রদান হবে। মাদকের বিরুদ্ধে পূর্বের মত অভিযান চলবে।
মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের প্রাপ্ত ঘরে বসবাসকারী কেউ যদি মাদক ব্যবসায় সংশ্লিষ্ট থাকে, তবে সেই মাদক সংশ্লিষ্টকে বের করে দেয়া হবে। রোহিঙ্গারা যাতে অত্র অঞ্চলে এসে বসবাস করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। ইভটিজিং প্রতিরোধে প্রয়োজনীয় কঠোর আইনি ব্যবস্থা চলমান। তবে কোন নির্দোষ ব্যাক্তিকে যেন মিথ্যা ইভটিজিং ও নারী নির্যাতন মামলায় হয়রানির শিকার হতে না হয়, সেদিকে জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্কতা অবলম্বন করতে হবে। ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলবে। অপরাধ দমনে কমিউনিটি পুলিশের গুরুত্ব তুলে ধরে সাবরীনা রহমান বলেন, গ্রাম আদালত গুলিকে সক্রিয় করতে ইউপি চেয়ারম্যানগণকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক ইনচার্জ “ইয়াসিনুল হল”, ২নং মনুমুখ ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন, ৮নং কনকপুর ইউপি চেয়ারম্যান রুবেল উদ্দিন,  ১২নং গিয়াস নগর ইউপি চেয়ারম্যান গোলাম মোশারফ টিটু, ৪নং আপার কাগাবলা ইউপি চেয়ারম্যান মোঃ ইমন মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, ৩নং কামালপুর ইউপি চেয়ারম্যান মোঃ আপ্পান আলী। উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু”, প্রশাসনিক কর্মকর্তা দক্ষিণা রঞ্জন দেব, পিআইও মোঃ আজাদের রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোতাহার বিল্লাহ, ১নং খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, ৫নং আখাইলকুড়া ইউপি চেয়ারম্যান শেখ মোঃ বদরুজ্জামান চুনু, ৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান, ১০নং নাজিরাবাদ ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ প্রমুখ।
ট্যাগ :
জনপ্রিয়

মৌলভীবাজার সদর উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা ও কোভিড ১৯ ভ্যাকসিনেশন দিবস পালন 

প্রকাশিত : ০৪:৪২:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২