মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের বিষয়ে প্রেস ব্রিফিং করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম।উল্লেখ্য আগামী ২১ শে জুলাই সকাল ৯ টায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে সারাদেশে গৃহহীনদের মধ্যে ঘর বিতরণ করবেন।এ বিষয়ে প্রশাসন ও সাংবাদিকদের নিয়ে অবহিতকরন মূলক প্রেস কনফারেন্সের আয়োজন করে উপজেলা প্রশাসন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আলিফ আহম্মদ অক্ষর,উপজেলা শিক্ষা কর্মকতা, উপজেলা সমবায় কর্মকতা, উপজেলা মৎস কর্মকর্তাসহ বিভিন্ন পএিকার প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।
বুড়িচং উপজেলায় ১ম ধাপে ২৫ টি ঘর, ২য় ধাপে ৪২ টি ঘর, ৩য় ধাপে ৪৬ টি ঘরের মধ্যে ৫টি ঘর হস্তান্তর করা হয়েছে বাকি ৪১ টি ঘরের জায়গা মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে উক্ত ঘর গুলির কাজ শুরু হবে। ৪র্থ ধাপে ৩০ টি ঘরের অনুমোদন এসেছে। উক্ত ঘর গুলি বিতরণের ব্যাপারে কাগজ পএ যাচাই বাছাই কার্যকম চলতেছে। ২০২৩ সালের মধ্যে বুড়িচং উপজেলাকে শতভাগ মানুষ নিজস্ব বাসগৃহে বসবাস করে থাকে হিসাবে ঘোষনা করা হবে।তারপর ও যদি কেউ বাকি থাকে তাদের ব্যাপারে পরবর্তী পর্যায়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে ঘোষণা করেন উপজেলা ভূমি কর্মকর্তা ছামিউল ইসলাম ।





















