মাদারীপুরের রাজৈর উপজেলার ৮ টি পরিবারের মাঝে জমি ও গৃহপ্রদান প্রদান করেন রাজৈর উপজেলা প্রশাসন। প্রথমে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে গৃহপ্রধান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এর পর প্রধানমন্ত্রী উপহার তুলে দেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের দলিল ও ঘরের চাবি তুলে দেন সুবিধাভোগীদের মাঝে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আরম্ভর অনুষ্ঠানের মধ্যে দিয়ে জমির দলিল ও ঘরে চাবি হস্তান্তর করা হয়। এসময় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক বাবুল সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজৈর উপজেলায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট ৩০৮টি পরিবার পেল স্থায়ী ঠিকানা।





















