চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রতিদিনই কোন না কোন স্থানে ঘটছে দুর্ঘটনা,কোন দুর্ঘটনা হতাহত কম আবার কোন দুর্ঘটনা হতাহত বেশি, দুর্ঘটনায় হেডলাইন হচ্ছে অনেকেই,বেপরোয়া গাড়ি চালানো, ওভারটেকিং এবং রাস্তা ছোট হওয়ায় দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত, মহাসড়কে বড় বাস, কাভার্ট ভ্যান, ট্রাক, ছোট গাড়ি গুলোকে পাত্তাই দিচ্ছে না, সরজমিনে দেখা গেছে, এক পাশ দিয়ে গাড়ি চালাচ্ছে অপর দিক থেকে যে গাড়িগুলো আসছে সেগুলোর জন্য পর্যাপ্ত জায়গা না রেখেই ওভারটেকিং করতে বেশি মগ্ন থাকে , বড় বাসগুলোর বেপরোয়া গতি এবং ওভারটেকিং করে কার আগে কে যাবে এমন প্রতিযোগিতায় ব্যস্ত তারা,
পাশ দিয়ে যাতায়াতে প্রাইভেট কার,মোটরসাইকেল, সিএনজি, এগুলো যেন কিছুই না তাদের কাছে। অন্যদিকে মহা সড়কে ব্যাটারিচালিত অটো রিক্সা নিষিদ্ধ থাকলেও দেদারসে চলছে অটো রিক্সা গুলো। ড্রাইভিং এ কোন অভিজ্ঞতা না থাকায় অটোরিকশার কারণেও ঘটছে দুর্ঘটনা।বেশ কয়েকজন অটোরিকশা চালকের সাথে কথা বলে জানা যায়,তারা কেউ পেশাগতভাবে ড্রাইভার না বিভিন্ন কাজে যুক্ত ছিলেন এখন অটো রিক্সা চালাচ্ছেন।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানিহাট থেকে পদুয়া লোহাগাড়া পর্যন্ত রাস্তা ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনা বেশি ঘটছে হাসমতের দোকান ঠাকুঁর দিঘীর বিভিন্ন স্থানে।
এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাঁচটি বাইপাস ৬ লাইনের করতে চায় জাপান আগস্টে তাদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে,জাপানের অর্থায়নে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাইপাস সড়ক করার উদ্যোগ নেওয়া হয়েছে,চন্দনাইশের দোহাজারী বাজার বাইপাস সাতকানিয়া কেরানিহাট একটি ফ্লাইওভার লোহাগাড়ার আমিরাবাদ বাইপাস ও চকরিয়া য় বাইপাস সড়ক নির্মাণের কথা রয়েছে।
ঝুঁকিপূর্ণ কক্সবাজার মহাসড়ক টির দ্রুত চার লাইন করার দাবী জানিয়েছেন দুর্ঘটনা কবলিত সাতকানিয়া কেরানিহাট লোহাগাড়া এলাকার সাধারণ মানুষ।





















