সারা দেশেরন্যায় মানুষকে সচেতন করে নিজেদের এলাকা নিজেরা পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করার জন্য বিশ্ব স্বাস্থ্য দিবসে পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেছে সুনামগঞ্জ সদর এলজিইডি অফিস। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, দেহ-মনে সুস্থ থাকি” স্লোগান দিয়ে এই পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়। অসচেতনতা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার ফলে বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। ময়লা আবর্জনাযুক্ত পরিবেশ জীবাণুবাহী নানা মশার অভয়ারণ্যও বটে। প্রতিবছর শতশত মানুষ ম্যালেরিয়া, ডেঙ্গু, চর্মরোগ, পরিপাকতন্ত্রের রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয় শুধুমাত্র নোংরা পরিবেশে বসবাস করার জন্য। অনেকেই এসব রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই সমস্ত রোগের কারণে স্বাস্থ্যগত ক্ষতির মুখে পড়ছে সাধারণ জনগণ এবং অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছে রাষ্ট্র। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, উপ সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন, জাহাঙ্গীর আলম সজিব ও সুব্রত রায়, হিসাব রক্ষক সমীর চন্দ্র তালুকদার, কার্যকরী আবু তালেব প্রমূখ হস কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর এলজিইডির পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ উদযাপন
-
সুনামগঞ্জ প্রতিনিধি - প্রকাশিত : ০৯:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- 137
ট্যাগ :
জনপ্রিয়





















