০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

চান্দিনায় প্রধানমন্ত্রীর ঘর পেল ১৩ গৃহহীন পরিবার

কুমিল্লার চান্দিনায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর তৃতীয় পর্যায়ের ২য় ধাপে ঘর পেল আরও ১৩ গৃহহীন পরিবার।এর মধ্যে মহিচাইল ইউনিয়নে ৫টি,গল্লাই ইউনিয়নে ৪টি,কেরনখাল ইউনিয়নে ২টি,মাইজখার ইউনিয়নে ২টি।এ নিয়ে চান্দিনায় স্থায়ী ঠিকানা পেল ৪৫ পরিবার। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গৃহহীন পরিবারের মাঝে গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই কার্যক্রমের অংশ হিসেবে চান্দিনায় ১৩টি গৃহহীন পরিবার খুঁজে পেল আপন ঠিকানা। চান্দিনা উপজেলার ১৩ ইউনিয়নের ১৫৩ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ধারাবাহিকভাবে পুনর্বাসন করার হবে।প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ২ লাখ ৫৯ হাজার ৫শ টাকা।প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ থাকার পাশাপাশি প্রতি ১০টি ঘরের জন্য ১টি গভীর নলকূপ থাকবে। ১ম, ২য় পর্যায় এবং ৩য় পর্যায়ের(২য় ধাপে) চান্দিনায় এ পর্যন্ত গৃহ প্রদান করা হয়েছে ১০০ পরিবারকে।আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স উদ্বোধনের পর স্থানী ঠিকানা পেল আরও ১৩ টি পরিবার। চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহপ্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা প্রকোশলী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

চান্দিনায় প্রধানমন্ত্রীর ঘর পেল ১৩ গৃহহীন পরিবার

প্রকাশিত : ০৯:৫৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২