নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকার ৩০জন কর্মহীন ও অসহায় মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করেছেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।
শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলা সদরে বাসষ্ট্যান্ড এলাকায় এসব সেলাই মেশিন বিতরণ করেন তিনি।
এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক একেএম মহিউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এনায়েত উল্লাহ ভূইয়াসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠেনর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















