বুড়িচং উপজেলায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট/২০২২ ইং এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা সোমবার বিকাল ৪ঘটিকার সময় বুড়িচং আনন্দ পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এডভোকেট আবুল হাসেম খান এমপি,বিশেষ অতিথি মোঃ আখলাক হায়দার উপজেলা চেয়ারম্যান, হালিমা খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা,প্রধান শিক্ষক কামরুল হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রওশন আরা উপজেলা শিক্ষা অফিসার বুড়িচং কুমিল্লা।
উক্ত ফাইনাল খেলায় ১ম পর্বে অংশগ্রহণ করে মেয়েদের ক্ষেত্রে পালটি রাজাপুরের হাজী মকবুল সরকারি প্রাথমিক ও ভরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় ভরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ২ (দুই) গোলে হাজী মকবুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। ২য় পর্বে ছেলেদের খেলায় অংশ গ্রহন করে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম আঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ (দুই) গোলে আঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।খেলা শেষে অতিথিদের কাছ থেকে বিজয়ী দল পুরস্কার গ্রহন করে।





















