০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

৪৮ ঘন্টার মধ্যে পুলিশের দুরদর্শিতায় চাঞ্চল্যকর হত্যা মামলার চার্জশিট প্রদান

  • এ.এম. উবায়েদ
  • প্রকাশিত : ০৪:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • 139

কিশোরগঞ্জ জেলা শহরের পৌর হারুয়া এলাকার গৃহবধূ রেকসোনা (৩৫) কে গলা কেটে চাঞ্চল্যকর হত্যা মামলার ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এ বিষয়ে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে কিশোরগঞ্জ মডেল থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের অবহিত করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন। সোমবার কিশোরগঞ্জ আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অপস) মো. তরিকুল ইসলাম। এ সময় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০০৫ সালে কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকার তাইজুলের (৪৫) সাথে বিয়ে হয় রেকসোনার (৩৫)। বিয়ের পর থেকে তাইজুলের ভাগ্নে মামুনের সাথে মামি রেকসোনার অবৈধ সম্পর্ক গঠে ওঠে। ঘটনা জানাজানি হলে তাইজুলের সাথে রেকসোনার পারিবারিক কলহ দেখা দেয়। দাম্পত্য জীববনের ১৭ বছরে তাদের ঘরে জন্ম নেয় ২ ছেলে ও ১ মেয়ে। মামুন (৩০) কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া এলাকার সোহরাব উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রঙ মিস্ত্রী। অন্যদিকে, নিহত রেকসোনা আক্তার শহরের গুরুদয়াল সরকারি কলেজের ওয়াসীমুদ্দিন ছাত্রাবাসের বিপরীতে হারুয়া এলাকার তাইজুলের স্ত্রী ও তিন শিশু সন্তানের জননী।

ঘটনার দিন গত ২৩ জুলাই দুপুরে ফাকা বাসায় রেকসোনা রান্না করার প্রস্তুতি নেন। এ সময় ভাগ্নে মামুন ঘরে ঢুকে মামির সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। ঝগড়ার এক পর্যায়ে মামুন তার মামিকে প্রথমে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে আঘাত করে। পরে ধারালো ছুরি দিয়ে মামিকে গলা কেটে হত্যা করে।

গত ২৪ জুলাই মামুনকে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমিনের আদালতে তোলা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে মামুন বলেন, আমি অনেক পাপ করেছি, মামিকে হত্যা করে সেই পাপ শেষ করে ফেললাম। দুপুর ২টা থেকে ৪টা পযন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান, ঘটনার দিন গত ২৩ জুলাই রাতেই নিহতের স্বামী তাইজুল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে মামুনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আসামি। মামলার তথ্য উপাত্ত ও সাক্ষী পাওয়ায় আদালতে দ্রুত অভিযোগপত্র দেওয়া সম্ভব হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

৪৮ ঘন্টার মধ্যে পুলিশের দুরদর্শিতায় চাঞ্চল্যকর হত্যা মামলার চার্জশিট প্রদান

প্রকাশিত : ০৪:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২