০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সেপটিক ট্যাংকের ঢাকনা খুলতেই বিস্ফোরণ, প্রাণ হারালেন তিন ভাই

ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আনোয়ার ‍উল্যাহ সড়কের একটি বাড়িতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য ঢাকনা খুললে বিষাক্ত গ্যাসে বিস্ফোরণে তাদের মৃত্যু হয়।  মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মোর্শেদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্যাংকের গ্যাস বের হবার কোনো পথ ছিল না। ড্রেনের আবর্জনায় বন্ধ হয়ে গিয়েছিল। অতিরিক্ত গ্যাস জমা হয়ে যাওয়া বিস্ফোরণের মূল কারণ বলে তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন। ঘটনাটির র্পূণাঙ্গ তদন্ত করা হবে। বিস্ফোরণে ভবনের নিচতলার সেফটি ট্যাংকের ছাদসহ দ্বিতীয়তলার ছাদের ব্যাপক ক্ষতি হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মো. মিজান উদ্দিন বলেন, ট্যাংকের বিষাক্ত গ্যাসে তিন শ্রমিক মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পঞ্চকানন এলাকার বাসিন্দা ছৈয়দ আলম মুন্সির ছেলে আবদুর রহমান মুন্সি (৪৫), নুরুল ইসলাম মুন্সি (৩৫) ও মনিরুজ্জামান মুন্সি  (৬০) ।

স্থানীয়রা জানান, ওই সড়কে রুহুল আমিন মিয়া নামে এক ব্যক্তির চারতলা বাড়ি দীর্ঘদিন ধরে নির্মাণাধীন অবস্থায় পড়ে আছে। ভবনটির নিচতলায় সেপটিক ট্যাংকের পাশে ওই তিন ভাই থাকতেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা সেপটিক ট্যাংকটি পরিষ্কার করার জন্য ঢাকনা খুললে বিকট শব্দ হয়। এ সময় একজন সেপটিক ট্যাংকের ভেতর পড়ে যান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুই ভাইকে সেপটিক ট্যাংকের পাশে এবং অপরজনকে ট্যাংকের ভেতরে দেখতে পান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ট্যাগ :
জনপ্রিয়

সেপটিক ট্যাংকের ঢাকনা খুলতেই বিস্ফোরণ, প্রাণ হারালেন তিন ভাই

প্রকাশিত : ০৪:২৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২