০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ব্যাংক খাতে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে : হাইকোর্ট

ব্যাংক খাতেই দেশের নবচেয়ে বড় বড় অপরাধগুলো সংঘটিত হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এক মামলার শুনানিকালে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

শুনানিকালে আদালত বলেন, ‘সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে ব্যাংকে। ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে। এরা দেশটাকে পঙ্গু করে দিচ্ছে। এভাবে চললে দেশটা এগোবে কীভাবে?’
এর আগে, ঋণ জালিয়াতি-সংক্রান্ত দুর্নীতির এই মামলায় আজ সকালে হাইকোর্টে হাজির হন ইসলামী ব্যাংকের চার কর্মকর্তা। তারা আগাম জামিন চান।

শুনানিতে আসামিদের উদ্দেশে হাইকোর্ট বলেন, ‘আপনাদের ভেতরে (জেলে) পাঠাতাম, তবে টাকার পরিমাণ কম হওয়ায় আত্মসমর্পণের সুযোগ দেওয়া হচ্ছে।’

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী ফৌজিয়া আক্তার। তিনি বলেন, হাইকোর্ট আসামিদের আগাম জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ব্যাংক খাতে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে : হাইকোর্ট

প্রকাশিত : ০৫:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২