জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উদযাপন উপলক্ষে অবৈধ কারেন্ট জাল, নিষিদ্ধ বিদেশি মাছ ( পিরানহা, আফ্রিকান মাগুর ইত্যাদি), মৎস্য খাদ্য বিক্রির লাইসেন্স ইত্যাদি বিবিধ বিষয়ে আজ উপজেলা নির্বাহী অফিসার জনাব হালিমা খাতুন স্যারের নির্দেশে বুড়িচং বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।
এ সময় বুড়িচং বাজারে এক ব্যবসায়ী লাইসেন্সবিহীন মৎস্য খাদ্য বিক্রি করায় তাকে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা করা হয়। এ কাজে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং বুড়িচং থানা পুলিশের সদস্যগণ।





















