ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরের দিকে শহরের নাজির রোড এলাকার নির্মাণাধীন ৪ তলা বিশিষ্ট একটি ভব এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন,বাগের হাট জেলার মোড়েল গঞ্জ ইউনিয়নের ফুলহাতা গ্রামের ছৈয়দালী মুন্সির ৩ ছেলে মো. মুনীরুজ্জামান মুন্সী, নুরুল ইসলাম মুন্সী ও মো. আবদুর রহমান মুন্সী ।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, নির্মাণাধীন ওই বাড়ির সেপটিক ট্যাংকের ওপরে টিনের চাউনি দিয়ে সেখানে একটি কক্ষে থাকতেন ওই শ্রমিকরা।
জানা যায়,ঘটনার দিন বৃষ্টির কারণে কাজ বন্ধ রেখে সেখানে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন।হঠাৎ বিকট শব্দে ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে ভবনের নিচতলাসহ ওপরের ছাদ ক্ষতিগ্রস্ত হয়।এসময় ঘটনাস্থলে ওই শ্রমিকদের দু’জনের ও মারাত্মক আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে অপর একজনের মৃত্যু হয় ।
ফেনী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান,সেপটিক ট্যাংক নির্মাণের সময় গ্যাস অপসারণের জন্য যে সিস্টম রাখা হয়, সেটি রাখা হয়নি। এছাড়া পানি অপসারণের জন্য অন্য একটি ড্রেনের সাথে সংযোগ দেওয়া ছিল। সেটিও ভরাট হয়ে ভেতরে গ্যাস জমে এই বিস্ফোরণের সৃষ্টি হয়।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আসিফ ইকবাল তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


























