০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

দখলীয় সম্পত্তি থেকে উচ্ছেদ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর জেলা পরিষদ ৮১ বছর পর ব্যক্তি মালিকানাধীন জমি নিজেদের দাবী করে দখল চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি শুক্রবার সকাল ৭ টার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ড মোহাম্মদ আলী রোডের বিপরীতে কালাচাঁন বনিকের বাসার সামনে ঘটে। ৮১ বছরের দখলীয় সম্পত্তি থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে উচ্ছেদ করার প্রতিবাদে শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ।

লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা বলেন, ১৯৪২ সনে তৎকালীন ডিস্ট্রিক্ট বোর্ড থেকে ছাপ কবলা মূলে ক্রয় করে। দীর্ঘ ৮১ বছর ভোগ দখলে আছে তারা। শুক্রবার সকালে কোন রকম নোটিশ ঘোষণা ছাড়াই পূর্বের দোকান ঘর উচ্ছেদ করে।

তারা বাঁশ কাঠ দিয়ে দখল করে নেয় জেলা পরিষদ। পরবর্তীতে দখলে বাঁধা দিলে তাদের উপর হামলা চালায়। এতে তাদের বেশ কয়েকজন নারী পুরুষ আহত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, কোন নোটিশ করা ছাড়াই ঘটনার দিন সকালে জেলা পরিষদ ভায়াটিয়া
সন্ত্রাসী নিয়ে তাদের দীর্ঘ দিনের দখলীয় জমি জবরদখল করার চেষ্টা করে। এসময় তারা বাধা দিলে দুপক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়।

দীর্ঘদিন ভোগদখলে থেকে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছে এবং মালিকানাধীন রেকর্ডও রয়েছে। জেলা পরিষদ দীর্ঘ ৮১ বছর পর মালিকানাধীন রেকর্ড সংশোধন করে জেলা পরিষদের মালিকানায় নেওয়ার আবেদন করেন। গত ২২ জুন ২০২২ তারিখে জেলা রেকর্ড অফিসে এই আবেদনের শুনানী হয়। যার কোন আদেশ বা অনুলিপি এখনো প্রকাশ হয়নি। এমতাবস্থায় রেকর্ড সংশোধনের আবেদন করেই জেলা পরিষদ উক্তি জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। ২৯ জুলাই শুক্রবার সকাল ৭টা লোকজন নিয়ে জেলা পরিষদ জমি দখল নিতে যায়। এতে উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ড সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।

স্বপন চন্দ্র নাথ বলেন, দীর্ঘ ৮১ বছর যাবত এ জমি আমরা ভোগ দখল করে আসছি। আমাদের সকল খাজনাও সম্পূর্ন রয়েছে। আমাদের নামে রেকর্ডও আছে। তার পরও দলীয় লোকজন এনে জোরপূর্বক জেলা পরিষদ আমাদের জমি দখলে নিতে চায়। এ সময় আমরা বাধা দেই।

জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ শাহজাহান বলেন, জেলা পষিদের জায়গা দীর্ঘদিন পরিত্যক্ত পড়ে ছিলো।  যদি কেউ মালিকানা দাবি করে তাহলে যথাযথ কাগজপত্র নিয়ে আসুক আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।

ট্যাগ :
জনপ্রিয়

দখলীয় সম্পত্তি থেকে উচ্ছেদ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৯:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২