০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

কক্সবাজারে অস্ত্র মামলার ১৬ বছর পর যুবকের ১৭ বছরের কারাদন্ড

ঘটনার দীর্ঘ ১৬ বছরের মাথায় মামলার রায় হলো গতকাল মঙ্গলবার। গত ২০০৬ সালের ১৭ আগস্ট অস্ত্র মামলার এক আসামীকে ১৭ বৎসরের সশ্রম কারাদন্ড দিয়েছেন কক্সবাজার আদালত। মামলার ১৬ বছর পর কক্সবাজারে অস্ত্র মামলার দুটি ধারায় মো. শহীদুল্লাহ (৩৮) কে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সাথে অপর দুই আসামীকে মুক্তি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) দুুপরে এ রায় ঘোষণা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহমুদুল হাসান। তবে আসামি পলাতক রয়েছে। দন্ডপ্রাপ্ত আসামী রামুর ঈদগড়ের ছগিরশাহ কাটার মকবুল আহম্মদের ছেলে।
খালাস প্রাপ্তরা হলেন একই এলাকার বাসিন্দা মৃত ফজল করিমের ছেলে আব্দুর রহমান ও মৃত আব্দু শুক্কুরের ছেলে নুরুল আলম।
এ বিষয়ে অতিরিক্ত সরকারি কৌশলি (এপিপি) জিয়াউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, আসামি মো. শহীদুল্লাহর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৯ (এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। আসামি পলাতক। গ্রেফতারের পর থেকে রায় দুটি একই সঙ্গে কার্যকর হবে।
তিনি আরো বলেন, ২০০৬ সালের ১৭ আগস্ট ঈদগড় ছগিরশাহ কাটার আবদুর রহমানের বসতবাড়ির উঠান এবং পশ্চিমমুরা গভীর অরণ্যের আরেকটি বাসা থেকে অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন রামু থানায় মামলা করেন পুলিশ উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক। যার থানা মামলা নং-১৭/০৬ (এসপিটি-০৪/০৭)। এসআই দিদারুল ফেরদৌস মামলাটি তদন্ত করেন। ২০০৮ সালের ৩ আগস্ট মামলার চার্জ গঠন হয়।
ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজারে অস্ত্র মামলার ১৬ বছর পর যুবকের ১৭ বছরের কারাদন্ড

প্রকাশিত : ০৮:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২