ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০২১-২২ অর্থ বছরে ব্যাংকিং খাতে শীর্ষ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার ২ আগস্ট কর অঞ্চলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খানের নিকট ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন।
কর অঞ্চল-২ এর কমিশনার খাইরুল ইসলাম, বৃহৎ কর দাতা ইউনিটের কর কমিশনার ইকবাল হোসেন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আশরাফুল হক, এফসিএ, ভাইস প্রেসিডেন্ট মশিউর রহমান, এফসিএ এবং অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


























