০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

কক্সবাজারে এইডস ছড়াচ্ছে স্পা সেন্টারগুলো

কক্সবাজারে স্পা সেন্টারগুলো এইডস ছড়ানোর অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে বলে আমাদের কাছে তথ্য দিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার (২আগস্ট) ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের আয়োজনে নিজস্ব কনফারেন্স রুমে ‘পর্যটন নগরী কক্সবাজারের স্পা সেন্টারে কর্মরত সদস্যদের সাথে এইডস সচেতনতা’ শীর্ষক একটি কর্মশালায় এসব তথ্য দেন কক্সবাজার ট্যুারস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান। গণমাধ্যমের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশ জানান, কক্সবাজারে ৭১০ জন এইচআইভি রোগী সনাক্ত হয়েছে। তার মধ্যে রোহিঙ্গা রয়েছে ৬১২ জন। এটা পর্যটনের জন্য হুমকি। স্পা সেন্টারের নামে পতিতাবৃত্তি করা বা অবৈধ কার্যক্রম কোনভাবেই আমরা ক্ষমা করবোনা।

এ লক্ষ্যে প্রতিটি স্পা সেন্টারে কর্মি নিয়োগের ক্ষেত্রে এইচআইভি পরীক্ষা করিয়ে তাদের নিয়োগ দিতে হবে। ট্যুরিষ্ট পুলিশ জানান, কক্সবাজার সদর হাসপাতালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করা যায়। প্রত্যেক কর্মীর বায়োডাটা ও মেডিকেল রিপোর্ট ট্যুরিস্ট পুলিশের কাছে জমা দিতে হবে। প্রত্যেক কর্মির নাগরিকত্ব যাচাই-বাছাই করে নিয়োগ দিতে হবে। প্রতি ৩ মাস অন্তর অন্তর এইচআইভি টেস্ট করাতে হবে। প্রত্যেক স্পা সেন্টারের ফ্রন্ট ডেস্কে এইচআইভি রোগ সম্পর্কে লিফলেট/ফেস্টুন রাখতে হবে। স্পা সম্পর্কিত সেবা ও তার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে রাখতে হবে। ট্যুরিজম বিকাশের জন্য সবাইকে সচেতন হয়ে নিজ নিজ ব্যবসা পরিচালনা করতে হবে। আগামি ১০ তারিখের মধ্যে সকল স্পা সেন্টারের কর্মিদের বিস্তারিত তথ্য ট্যুরিস্ট পুলিশ অফিসে জমা দিতে হবে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন নিয়মিত তদারকি করবে৷ যেকোন অনিয়ম পরিলক্ষিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কক্সবাজার একটি পর্যটন নগরী। এখানে সবাই সচেতনভাবে নিজ নিজ দায়িত্ব পালন করলে পর্যটনের বিকাশ সম্ভব হবে বলে মনে করছি।

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজারে এইডস ছড়াচ্ছে স্পা সেন্টারগুলো

প্রকাশিত : ০৭:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২