০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

না:গঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত পরিচয়ের একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ আগষ্ট) ভোরে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বৈইলারকান্দি গ্রামে এই ঘটনা  ঘটে।
আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম  আসাদুজ্জামান জানান, সকালে স্থানীয়রা বৈইলারকান্দি গ্রামে ভূইয়া বাড়ির রাস্তার পাশে বৈদ্যুতিক পোলের উপর অজ্ঞাত এক জনকে ঝুলে থাকতে দেখেন। এ ঘটনায় আশেপাশের হাজারো উৎসুক জনতা ভিড় জমায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে  ফায়ার সার্ভিস এসে  বৈদ্যুতিক খুটি থেকে মৃতদেহ নামিয়ে আনে।
পল্লী বিদ্যুৎ সমিতি আরো  জানায়, একটি চক্র বিভিন্নস্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করছে। নিহত ব্যক্তিও ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তবে নিহতের সাথে একটি এনড্রোয়েড মোবাইল, একটি প্লাস ও একটি স্ক্রড্রাইভার পাওয়া যায়। লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ট্যাগ :
জনপ্রিয়

না:গঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মৃত্যু

প্রকাশিত : ০৮:৫৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২