০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সামাজিক সম্প্রীতি কমে যাওয়ায় ধর্মান্ধরা সুযোগ নিচ্ছে

সামাজিক সম্প্রীতি কমে যাওয়ায় ধর্মান্ধরা সুযোগ নিচ্ছে বলে মনে করছেন কক্সবাজার জেলার সচেতন মহল। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক’র এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজন সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের অংশগ্রহণে সম্প্রীতি সভায় বক্তারা একথা বলেন। সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, প্রয়োজনে প্রতিটি পাড়া ও মহল্লায় সন্ত্রাস সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। অন্যকে দোষ দিয়ে নিজেদের দায় এড়ানো যাবে না। দেশে স্বাধীনতার মূল চেতনা অসাম্প্রদায়িকতা যদি ফিরিয়ে আনা না যায়, তাহলে নিজেদেরই কোনো অস্তিত্ব থাকবে না। সম্প্রীতির জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ’র সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন, কক্সবাজার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম, কেন্দ্রীয় আঃলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড সিরাজুল মোস্তফা, জেলা আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম প্রমূখ। এসময় বক্তারা বলেন, গুজব প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সুশিক্ষার প্রসার প্রয়োজন। মানুষের মধ্যে সুস্থ চিন্তাধারার প্রতিফলন ঘটাতে হবে। সামাজিক সম্প্রীতি কমে যাওয়ায় ধর্মান্ধরা সুযোগ নিচ্ছে। আর যাতে ধর্মব্যবসায়ীরা গুজব ছড়িয়ে মানুষকে প্রভাবিত করতে না পারে সে জন্য কাজ করতে হবে। দেশের অনেক জায়গায় আদিবাসী-বাঙালি ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সহনশীলতার ঘাটতি লক্ষণীয়। তবে এ সংকট বাংলাদেশের একার নয়; এটি বিশ্বজনীন। এ জন্য আলোচকরা রাজনৈতিক দুর্বৃত্তায়নকে অনেকাংশে দায়ী করেন। তারা বলেন, সামাজিক সহনশীলতা ফিরিয়ে আনতে একসঙ্গে লড়াই করতে হবে। বক্তারা বলেন, প্রতিটি পাড়া ও মহল্লায় সন্ত্রাস সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি গড়ে তোলা প্রয়োজন। পারিবারিক পর্যায়ে অসাম্প্রদায়িক চেতনার স্ফুরণ ঘটাতে হবে। যেসব ধর্মীয় প্রতিষ্ঠান, গোষ্ঠী, দল ও ব্যক্তি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়, তাদের ব্যাপারে নজরদারি করতে হবে।

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সম্প্রীতি কমে যাওয়ায় ধর্মান্ধরা সুযোগ নিচ্ছে

প্রকাশিত : ০৮:১৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২