০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। দ্রব্যমূল্য, বেকারত্ব, জিএসটির হার বৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার কংগ্রেসের ডাকা কর্মসূচি চলাকালে তাদের আটক করা হয়।

কংগ্রেস আজ দেশটির প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে। এর অংশ হিসেবে দলটির ওয়ার্কিং কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের ‘পিএম হাউস ঘেরাও’ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা।

অন্যদিকে, লোকসভা ও রাজ্যসভার কংগ্রেস সদস্যদের দেশটির পার্লামেন্ট ভবন থেকে ‘চলো রাষ্ট্রপতি ভবন’ যাত্রা করার কথা। দলটির রাজ্য ইউনিটগুলোরও আজ সারা দেশে বিক্ষোভ করার কথা।

কংগ্রেসের কর্মসূচি সামনে রেখে দিল্লির কিছু অংশে বড় জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।

বিধিনিষেধের উদ্ধৃতি দিয়ে দিল্লি পুলিশ জাতীয় রাজধানীতে বিক্ষোভ করার জন্য কংগ্রেসকে অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

প্রকাশিত : ০৪:৫২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২