০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী  উপলক্ষে চট্টগ্রাম বন্দরে আলোচনা সভা

 শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শহীদ ফজলুল হক মুন্সী অডিটোরিয়ামে বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, এনপিপি, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি  । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবক এর সকল সদস্য, বিভাগীয় প্রধান, উপবিভাগীয় প্রধান, শাখা প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষকমন্ডলী, বন্দর কর্মচারী পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক, সকল শিক্ষা প্রতিষ্ঠানের  ছাত্রছাত্রীরা।

অনুষ্ঠানে বন্দরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী, প্রতিনিধি, বন্দর কর্মচারী পরিষদের সাধারন সম্পাদক, বন্দরের সম্মানিত সদস্যবৃন্দ এবং চেয়ারম্যান, চবক বক্তব্য রাখেন। চেয়ারম্যান, চবক রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, এনপিপি, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি তাঁর বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা গড়ার চেষ্টায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আন্তরিভাবে কাজ করার আহবান জানান এবং ছাত্রছাত্রীদের দেশপ্রেমিক হবার উপদেশ দেন। পরিশেষে প্রধান অতিথি চেয়ারম্যান মহোদয় কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কারের গ্রন্থ তুলে দেন। সভা শেষে তিনি ০৮ নং সড়কস্থ বন্দর প্রধান জামে মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী  উপলক্ষে চট্টগ্রাম বন্দরে আলোচনা সভা

প্রকাশিত : ০৮:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২