মাদারীপুরে জেলার রাজৈরের বিটিসিএল এর টাওয়ারে কাজ করার সময় লাইন ম্যান আবুল কালাম (৫৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে উপজেলার আলমদস্তার এলাকার বিটিসিএল এর রাজৈর অফিসে। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের মৃত্যু সোনামউদ্দিনের ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল দশটার দিকে আবুল কালাম টাওয়ারে কাজ করতে উঠলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সে টাওয়ারের সাথে ঝুলে থাকে। খবর পেয়ে রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিটিসিএল এর জুনিয়র লাইন ম্যান খাইরুল বাসার জানান, টাওয়ারে কাজ করার সময় টাওয়ারের সাথেই ওয়াইফাই ও ডিস লাইনের একটি ইলেকট্রনিক কন্ট্রোল বক্স লাগানো আছে ওয়াইফাই ও ডিস ব্যবসায়ীদের। সেই বক্সের সাথে পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ দেওয়া ছিল। সেই তারের সাথে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। আমরা অনেকবার ডিস কর্তৃপক্ষকে আমাদের টাওয়ার থেকে তাদের বক্স সরিয়ে নেওয়ার জন্য অনেকবার অনুরোধ করেছি তারা তাদের বক্স সরিয়ে নেয়নি।
টেকেরহাট জোনাল অফিস ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ মাহমুদুল হাসান জানান, আমরা লোক পাঠিয়েছি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















