০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

দাউদকান্দিতে ফ্রি মেডিক্যাল ক‍্যাম্প

কুমিল্লার দাউদকান্দি উপজেলাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ‍্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ডাক্তার  একেএম মোশাররফ হোসেন এর উদ‍্যোগে নিজ গ্রাম পৌরসভার হাসানপুর এলাকার জনসাধারণের জন‍্য ফ্রি মেডিক্যাল ক‍্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার ডাক্তার মোশাররফ হোসেনের নিজ ভিলা মুক্তিযোদ্ধা ভবনে সন্ধ্যা অবধি পাঁচশ’রও উপরে রোগীদের ব‍্যবস্থাপত্র ও চিকিৎসা সেবা প্রধান করা হয়।

ডাক্তার মোশাররফের মরহুম বাবা বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই ফ্রি চিকিৎসামূলক সেবার আয়োজন করা হয়। এই সময় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষ সকলেই এই চিকিৎসা সেবা গ্রহণ করেন। ফ্রি চিকিৎসা ক‍্যাম্পে প্রফেসর ডাক্তার একেএম মোশাররফ হোসেন ও তার সহধর্মিণী ঢাকা মেডিক্যাল কলেজের এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার কোহিনূর আহমেদসহ অন‍্যান‍্য চিকিৎসকরাও বিভিন্ন রোগীদের সেবা প্রধান করেন। ফ্রি মেডিক্যাল ক‍্যাম্প চলাকালীন সময়ে উপস্থিত হন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খোরশেদ আলম। ডাক্তার মোশাররফ হোসেন তার করা এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অতিথিদের সাধুবাদ জানান।

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দিতে ফ্রি মেডিক্যাল ক‍্যাম্প

প্রকাশিত : ০৯:১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২