০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

তারেক জিয়া চুরিতে অনার্স, দুর্নীতিতে মাস্টার্স : মোফাজ্জল হোসেন মায়া

তারেক জিয়া চুরিতে অনার্স ও দুর্নীতিতে মাস্টার্স করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।  শনিবার রাজধানীর ডেমরায় জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের খুনের সঙ্গে যারা জড়িত তাদের ফাঁসির আওতায় আনা হোক। আর বিএনপি যতই জ্বালাও পোড়াও রাজনীতি ও আন্দোলন শুরু করুক না কেন আওয়ামী লীগ তাদের দাঁতভাঙা জবাব দিয়ে আবারো ক্ষমতায় আসবে।

আবারো শেখ হাসিনাই হবেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে বিএনপি যদি সকল আন্দোলন বন্ধ করে নিঃশর্ত ক্ষমা চেয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাদের স্বাগত জানানো হবে। ‘

ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মিজবাহুর রহমান ভূঁইয়া রতন, শরফুদ্দিন আহমেদ সেন্টু, ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিনসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগ :
জনপ্রিয়

তারেক জিয়া চুরিতে অনার্স, দুর্নীতিতে মাস্টার্স : মোফাজ্জল হোসেন মায়া

প্রকাশিত : ০৯:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২