জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম (হাজী মনির) নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সদস্য বিএম আমির হোসেন, মহানগর আওয়ামীলীগের সদস্য মোঃ রমজান আলী, থানা আওয়ামীলীগের সদস্য বাদল মেম্বার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ছিদ্দিক মাদবর, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর প্রধান, ৩নং ওয়ার্ড যুবলীগ নেতা আলমগীর হোসেন সহ যুবলীগ নেতা শাকিল, টুটুল, মিন্টু ও তুহিন সহ প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনের পর সিদ্ধিরগঞ্জ আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম (হাজী মনির) বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক-অভিন্ন। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনি মোশতাক, জিয়াউর রহমান গংরা মনে করেছিল জাতির পিতাকে হত্যা করে তার নাম মুছে ফেলবে। কিন্তু তার নাম মুছে ফেলা যায়নি। হৃদয়ে লেখা নাম মুছে ফেলা যায় না। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আব্রাহাম লিংকনের গেটিসবার্গের ভাষণের সঙ্গে তুলনা করা হয়, আরও অনেকে অনেক ভাষণের সঙ্গে তুলনা করেন। আসলে এ ভাষণের সঙ্গে অন্য কোনো ভাষণের তুলনা হয় না।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















