১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ঘাটাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সিংগুরিয়া লোকেরপাড়া আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজ সোমবার সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ তালুকদার । প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও পেশাজীবি সম্বনয় পরিষদের মহাসচিব ডা. কামরুল হাসান খান । ফাউন্ডেশনের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন কমিউনিষ্ট পার্টির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি কমরেড. হাবিবুর রহমান হবিসহ অন্যান্য নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু,গাইনী, হার্ট ও মেডিসিনসহ অভিজ্ঞ ডাক্তার দ্বারা পাঁচ শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরে ডা. কামরুল হাসান খান উপজেলার দেউলাবাড়ী, ঘাটাইল, জামুরিয়া, আনেহলা, দিগড়, দিঘলকান্দি ও সন্ধানপুরসহ বিভিন্ন ইউনিয়নে গণভোজে অংশ নিয়ে স্থানীয় জনগণের মাঝে খাবার বিতরণ করেন।

বিজনেস বাংলাদেশ/হাবিব

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ

ঘাটাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:১২:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২