যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন উপজেলা আওয়ামীলীগ।
সোমবার ১৫ই আগষ্ট সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে,উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে দিবসটির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা অর্ধ্বনমিত উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো:আলা উদ্দিন লিটন এর সঞ্চালনায় পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো:তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জহির উদ্দিন খন্দকার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো:জালাল মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.বাবুল আহম্মেদ,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর সরকার হবি,উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো.হারুন মিয়া,পৌর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.তসলিম উদ্দিন রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।
স্বাধীনতা যাদের সহ্য হয় নি তারাই বঙ্গবন্ধু কে হত্যা করেছে মন্তব্য করে বক্তারা বলেন,আমাদের উচিত বঙ্গবন্ধুর দর্শন ও আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা। অসাম্প্রদায়িক চেতনায় জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন,স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫সালের ১৫ আগষ্ট নিমর্মভাবে হত্যা করে। বঙ্গবন্ধুর তর্জনীর ইশারায় নিরস্ত্র বাঙ্গালী স্বশস্ত্র হয়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার সূর্য মন্তব্য করে বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। আমরা যদি যার যার অবস্থান থেকে অবদান রেখে তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, তবেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।তিনি আরো বলেন,
অনুষ্ঠান শেষে ১৫ আগষ্ট শাহাদাতবরণ কারীদের রুহের মাগফিরাত কামনার্থে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়,মিলাদ পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সদর মসজিদের পেশ ইমাম মাও:মো.হারুনুর রশিদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক চদুঅং মারমা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো:আলী হোসেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল বণিক, পৌর আওয়ামী যুব লীগের সাধারন সম্পাদক মো:আলা উদ্দিন, পৌর ছাত্র লীগের সভাপতি ,উপজেলা ও পৌর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ,সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















