নোয়াখালীর সুবর্ণচরের পানিতে ডুবে মোঃরেজাউল করিম(৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে পাংখার বাজার নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার ১ম জামাতের ছাত্র।
সোমবার দুপুর একটার দিকে চর যুব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মধ্য ব্যাগ্যা ১৪নম্বর জামে মসজিদের পুকুরে পড়ে মারা যায়।
নিহত শিশু উপজেলার চরজুবিলী ইউপির
পাংখার বাজার নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার. সহকারী শিক্ষক আব্দুল হান্নানের বড় ছেলে।
স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড় সদস্য মনজুর আলম ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি বাবার সাথে সকালে পাংখার বাজার নূরানী তালিমুল কুরআন মাদ্রাসায় আসে। এরপর সহপাঠীদের সাথে খেলাধূলার এক পর্যায়ে সবার অগোচরে মাদ্রাসার পুকুরে যায়। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





















