জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে ।
১৫ আগস্ট সকাল ৯.০০ ঘটিকায় বন্দর ভবনসহ বন্দরের সকল দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, জলযানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়।
সকাল ১০.১৫ ঘটিকায় মাননীয় চেয়ারম্যান ও চবক এর সদস্যগণ কর্তৃক বন্দর ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সকাল ১০.৪৫ ঘটিকায় বন্দর ভবন চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এতে চবক এর সকল বিভাগীয় প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং বন্দর কর্মচারী পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও, সকাল ১১.৪৫ ঘটিকায় বন্দর কর্মচারী পরিষদ কর্তৃক আয়োজিত শোক সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিলে বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান রিয়ার অ্যাডমরিাল এম. শাহজাহান, এনপিপি, বিসিজিএমএস, এনডিসি পিএসসি, বিএন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা দিশেহারা হয়ে গিয়েছিলাম কিভাবে নেতৃত্ব চলবে, কিভাবে দেশ চলবে । চক্রান্তকারীরা বঙ্গবন্ধুর পর জাতীয় নেতাদের হত্যা করে দেশের ক্ষমতা দখল করেছিল। দীর্ঘ্ একুশ বছর পর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে সঠিক পথে নিয়ে এসেছিলেন। তিনি আরো বলেন আমরা বাঙ্গালী জাতি বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত ও ঐক্যবদ্ধ। চট্টগ্রাম বন্দরে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী আজকে উপস্থিত হয়ে প্রমাণ করেছে বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়নে কর্মকান্ড চালিয়ে যেতে বদ্ধপরিকর। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন বাংলাদেশের মেরিটাইম এরিয়ার গুরুত্ব অপরিসীম। সে জন্য তিনি স্বাধীনতার পরপরই মেরিটাইম জোন এন্ড টেরিটোরিয়াল এক্ট প্রণয়ন করেছিলেনে, যা দিয়ে আমরা ২০০ নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনোমিক জোন পেয়েছিলাম। যে আইন জাতিসংঘ আরো অনেক সময় পর ১৯৮২ সালে প্রণয়ন করতে পেরেছিল। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। তিনি তাঁর প্রজ্ঞা ও সুদূরপ্রসারী চিন্তা দিয়ে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্বের অনেক দেশ আজকে ঈর্ষান্বিত, পাকিস্তানীদের কাছেও বাংলাদেশের উন্নয়ন ঈর্ষার বিষয়।
এসময় তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে চট্টগ্রাম বন্দরের সকল কর্মকর্তা কর্মচারীকে নিরলসভাবে ও একাগ্রচিত্তে কাজ করার আহ্বান জানান। সভা শেষে তিনি মোনাজাতে অংশগ্রহণ করেন।
বেলা ১২ ঘটিকায় তিনি চট্টগ্রাম বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এর পর ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন পূরনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন বাংলাদেশ আজ উন্নয়নের রোলমডেল হিসেবে স্বীকৃত। পরাধীনতার গ্লানি হতে বাঙ্গালী জাতিকে মুক্তি দিয়ে আলোর দিশা দেখিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ সময় চবক চেয়ারম্যান ১৫ আগষ্টে শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ দোয়া কামনা করেন। পরে “বঙ্গবন্ধুর জীবন ও অবদান” শীর্ষক বিষয়ের উপর অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন।
বাদ যোহর চেয়ারম্যান, চবক মহোদয়, সদস্যগণ ও বিভাগীয় প্রধানগণ ৮নং সড়কস্থ বন্দর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।





















