চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাইজ পাড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।৷ ১৫ আগস্ট সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুরা হলো, উপজেলার বড়হাতিয়া মাইজ পাড়ার প্রবাসী মনির আহমদের কন্যা ফাতেমা জান্নাত সুমাইয়া(৯) এবং একই এলাকার প্রবাসী আবু তাহেরের কন্যা তাসফিয়া তাবাচ্ছুম রাইসা(৯)। তারা দু`জন মাইজ পাড়া নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী।
নিহতদের চাচা সাইফুদ্দীন জানান, সকাল ৯টার দিকে তারা দুইজন পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। কিন্তু তারা সাঁতার জানেনা। তাদেরকে বাড়িতে না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। কোথাও না পেয়ে বাড়ির পিছনের পুকুরে দু`জনকে ভাসমান অবস্থায় দেখতে পেলে তাদেরকে উদ্ধার করে উপজেলার বেসরকারী একটি হাসপাতালে নিয়। কর্তব্যরত চিকিৎসক দূজন শিশুকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ার বড়হাতিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু! এলাকায় শোকের ছায়া!!
-
লোহাগাড়া( চট্টগ্রাম)প্রতিনিধি - প্রকাশিত : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- 93
ট্যাগ :
জনপ্রিয়





















