১৫ আগস্ট জাতীয় শোক দিবসে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আদুল কৈয়ূম চৌধুরী। উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ দিদারুল হক চৌধুরী, পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (২) মাহবুব সোবহান জালাল তানভীর, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য জ এ এস এম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান। উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্য রেজাউল করিম, আশিষ রায় চৌধুরী।





















