স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।গতকাল সোমবার দুপুরের সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ গভনিং বডির সভাপতি ভাষা সৈনিক মো. আবদুল মতিন চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো মনিরুজ্জামান,সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।
অপর দিকে টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান,কুইজ, রচনা, চিত্রাংকন প্রতিযোগীতা আয়োজন করা হয়। গতকাল সোমবার সকালে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জিয়াউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান রানা,আব্দুস সাত্তার, আমাউল্লাহ, মাওলানা ইউসুফ আলী নোমানীসহ শিক্ষক- শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ ।





















