০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

দেশ একজন নিরাপদ অভিভাবকের হাতে আছেন: ভূমিমন্ত্রী

চট্টগ্রাম আনোয়ারায় আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোকদিবসের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, দেশ একজন নিরাপদ অভিভাবকের হাতে আছেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজ বিশ্বের দরবারে বাংলাদেশ এক উজ্জ্বল দৃষ্টান্ত।  
সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অতি উৎসাহিত হবেন না। আমাদের দল (আওয়ামীলীগ) সাধারণ মানুষের দল। আমরা সাধারণের জন্য রাজনীতি করি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার পরবর্তী সময়ে আমার মরহুম পিতা আখতারুজ্জামান চৌধুরীকে খুনী খন্দকার মোশতাক  মন্ত্রী বানানো জন্য প্রস্তাব দিয়েছিলেন।আমার মরহুম পিতা বঙ্গবন্ধুর আর্দশ থেকে এক মিনিটের জন্য বিচ্যুত হয়নি। ৭৫’র ১৫আগস্টের কথা স্মৃতিচারণ করে তিনি আরো বলেন,বাঙালি জাতির জীবনের ১৫ আগস্ট একটি কালো অধ্যায়। আমার এখন মনে আছে ১৬ আগস্ট সকালে আমার বাবার কাছে ফোন আসলে,আমরা জানতে পারি বঙ্গবন্ধুর স্ব-পরিবার স্বাধীনতা বিরোধীর হাতে নিহত হয়েছেন।বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এদেশের স্বাধীনতা বিরোধীরা চেয়েছেন এ দেশকে থামিয়ে দিতে। কিন্তু স্বাধীনতা বিরোধীরা সফল হননি।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১১টায়  উপজেলায় আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোকদিবসের আলোচনা সভা লাবিবা কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোকসভায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কলিম উদ্দীনের সঞ্চালনা,সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মন্নান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এস এম আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ মালেক প্রমুখ। এ সময় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগ :
জনপ্রিয়

দেশ একজন নিরাপদ অভিভাবকের হাতে আছেন: ভূমিমন্ত্রী

প্রকাশিত : ০৮:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২