চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানী হাট বাজারের উওর পাশে নয়াখাল নামক স্থানে,আজ ১৫ই আগষ্ট সোমবার দুপুর ১টায় চট্টগ্রাম হতে কক্সবাজার গামী যাত্রী বাহী হানিফ পরিবহন বাস চট্টমেট্টো- ব১১১২৩৬ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া উপজেলার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ হুমায়ুন আহমেদ এর নেতৃত্বে ১২ জনের একটি টিম এবং ২টি এ্যাম্বলেন্স সহ ঘটনা স্হলে পৌঁছে বাসে থাকা সকল যাত্রীকে উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ হুমায়ুন আহমেদ কাছে জানা যায়, কেউ নিহত হয় নাই তবে ১৪ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স করে কেরানি হাট আশশেফা হাসপাতালে ভর্তি করা হয়েছে । গাড়ির চালক এবং হেলপার পলাতক রয়েছে ,
দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্হলে পৌঁছে গাড়ীটিকে উদ্বার করে দোহাজারী হাইওয়ে থানায় নিয়ে যায় এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান।
দুর্ঘটনায় কবলিত বাসটির ভিতরে থাকা আবুল কালাম নামে এক যাত্রীর কাছ থেকে জানা যায়, বাসটিতে অনেক যাত্রী ছিল তারা সবাই লোহাগাড়া, চকরিয়া,কক্সবাজারের উদ্দেশ্যে গাড়িতে উঠে,বাসটির তেমন গতি বেশি ছিল না ড্রাইভার পাশের একজন যাত্রীর সাথে কথা বলতে দেখা গেছে,এমন সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।





















