০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

আহত সাংবাদিক প্রীতম দাশকে দেখতে গেলেন সিইউজে নেতৃবৃন্দ

পেশাগত দায়িত্ব পালনকালে হামলায় আহত সিইউজে সদস্য ও ভোরের কাগজের স্টাফ রিপোর্টার প্রীতম দাশকে দেখতে গেলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নেতৃবৃন্দ।

১৫ আগষ্ট সোমবার দুপুরে নেতৃবৃন্দ তাঁর চেরাগী পাহাড়স্থ বাসায় যান। সেখানে তাঁরা প্রীতম দাশের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা শোনেন। সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ সভাপতি অনিন্দ্য টিটো, প্রতিনিধি ইউনিট প্রধান সাইদুল ইসলাম, কর্ণফুলি ইউনিট প্রধান মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। এ সময় প্রীতম জানান, রোববার সন্ধ্যায় নগরীর নিউ মার্কেট এলাকায় ছাত্র ইউনিয়নের একটি মানববন্ধন কর্মসূচী চলাকালে সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন।

এসময় ছাত্রলীগের একদল কর্মী সেখানে হামলা চালালে তিনি মোবাইলে ঘটনার ছবি ধারণ করছিলেন। হঠাৎ বেশ কিছু উচ্ছৃংখল ছাত্রলীগ কর্মী তাঁকে মারধর করে এবং মোবাইল ফোন কেড়ে নেয়। সাংবাদিক পরিচয় দেয়ার পরও হামলাকারীরা তাঁর ওপর শারীরিক নির্যাতন চালায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও হামলাকারীদের হাত থেকে রক্ষায় তাঁরাও এগিয়ে আসেননি বলে অভিযোগ করেন প্রীতম। সিইউজে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর এ ধরণের হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে তাঁদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

ট্যাগ :
জনপ্রিয়

আহত সাংবাদিক প্রীতম দাশকে দেখতে গেলেন সিইউজে নেতৃবৃন্দ

প্রকাশিত : ০৯:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২