গতকাল ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে বাঙ্গালী জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দিনব্যাপী নানান কর্মসূচী পালনের মাধ্যমে দিবসটি উদ্যাপন করে। সকাল ০৯.০০ ঘটিকায় শোক র্যালীর মাধ্যমে দিবসের কর্মকান্ড শুরু করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী। এরপর ঈডঈঈও এর প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, পরিচালক ও সদস্যবৃন্দ জেলা শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১১.৩০ ঘটিকায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সেমিনার হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পাঠ করা হয়। এরপর দুপুর ১২.০০ ঘটিকায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ড ও স্বাধীনতা যুদ্ধে তাঁর অসামান্য অবদান ও যুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনের ভূমিকা নিয়ে আলোকপাত করেন সাবেক মহিলা সাংসদ সাহিবা নাহার বেগম। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা তার বক্তব্যে বলেন আমরা অত্যন্ত অকৃতজ্ঞ জাতি। যার ডাকে এবং নেতৃত্বে মাত্র নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, চার বছরের মাথায় আমরা তাকে নৃশংসভাবে হত্যা করেছি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে ক্ষতি আমাদের হয়েছে, তা কখনোই শোধ হবার নয়। তারপরও আমরা অনেক ভাগ্যবান যে, তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের দায়িত্ব নিয়েছেন এবং দক্ষতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সভাপতির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনেই আজ আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করেছি। তাকে নৃশংসভাবে হত্যা করে যারা বাঙ্গালী জাতির গায়ে কলংক লেপন করেছে, তাদের এবং তাদের বংশধরদের এজাতি কখোনোই ক্ষমা করবে না। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করছি। এছাড়া উপস্থিত সিডব্লিওসিসিআই এর পরিচালক ও সদস্যবৃন্দ বঙ্গবন্ধুর কীর্তিময় জীবনীর উপর আলোকপাত করেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় দুঃস্থ্যদের মাঝে খাবার বিরতণ করা হয়।





















