০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

প্রতিমাসে বিল দিলেও গ্যাস না পাওয়ায় সিদ্ধিরগঞ্জে মানববন্ধন

গ্যাসের দাবিতে সিদ্ধিরগঞ্জে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি মাসে নিয়মিত বিল দিলেও আমরা গ্যাস পাই না। প্রায় ৫ থেকে ৭ হাজার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মৌচাক বাইপাস সড়কের নাজু মার্কেটের সামনে আজ মঙ্গলবার বিকালে আয়োজন করা হয় এই মানববন্ধন। বক্তারা বলেন, গ্যাসের অভাবে বাড়িভাড়া দেয়া যাচ্ছে না। ভাড়া না পাওয়ায় ব্যাংকলোনের কিস্তি দেয়া যাচ্ছে না। ফলে টাকা দিয়েও আমরা হচ্ছি নানাভাবে ক্ষতিগ্রস্ত। এমন ক্ষতি মেনে নেয়া যায় না। তারা বলেন, আমরা সংশিষ্ট প্রতিটি অফিসে লিখিতভাবে আবেদন করেও আশানুরূপ ফল না পেয়ে আজকে শান্তিপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছি। এতে কাজ না হলে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আরও কঠিন কর্মসূচি হাতে নেবো। মোবারক হোসেন খানের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন শাহ আলম চৌধুরী সিআইপি, অধ্যাপক জয়নাল আবেদীন, মিজানুর রহমান, মাওলানা আনোয়ার জাফরী, হাজী মো. ইদ্রিস, অধ্যাপক মামুন আহমেদ, জামাল হোসেন ভুইয়া ও মোফাজ্জল হোসেন প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

প্রতিমাসে বিল দিলেও গ্যাস না পাওয়ায় সিদ্ধিরগঞ্জে মানববন্ধন

প্রকাশিত : ০৮:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২