০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ব্যবসা শুরুর পূর্বেই সঠিক পরিকল্পনা করা প্রত্যেকটি উদ্যোক্তার জন্য অত্যন্ত জরুরী

ব্যবসা শুরুর পূর্বেই সঠিক পরিকল্পনা করা প্রত্যেকটি উদ্যোক্তার জন্য অত্যন্ত জরুরী। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল ১৭ আগষ্ট ২০২২ তারিখে ঈডঈঈও সেমিনার হলে শুরু হওয়া ০৫ দিনব্যাপী Business Planning for Startup শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ইনচার্জ আবিদা মোস্তফা একথা বলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “Business Planning for Startup কোর্সটি শুধুমাত্র নতুন উদ্যোক্তা নয়, প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারন সঠিক পরিকল্পনা না থাকলে কোন ব্যবসাই সফল হওয়া যায় না। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ঈডঈঈও এর পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশিক্ষন কোর্সের প্রশিক্ষক সানজিদা কাইয়ুম। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঈডঈঈও এর ভাইস-প্রেসিডেন্ট ও অনুষ্ঠানের সভাপতি নিশাত ইমরান ও পরিচালক আকলিমা আক্তার আখি। ০৫ দিনব্যাপী পরিচালিত এই কোর্সটিতে ৩০ জন নারী উদ্যোক্তাকে বিশেষজ্ঞ প্রশিক্ষক সানজিদা কাইয়ুম উল্লেখিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন।

ট্যাগ :
জনপ্রিয়

ব্যবসা শুরুর পূর্বেই সঠিক পরিকল্পনা করা প্রত্যেকটি উদ্যোক্তার জন্য অত্যন্ত জরুরী

প্রকাশিত : ০৮:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২