কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ বুড়িচং থানা শাখার উদ্যোগে ২০০৫ সালের ১৭ ই আগষ্ট দেশব্যাপী বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা আওয়ামী লীগ অফিসে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা কর্মীরা জড়ো হতে থাকে।
পরবর্তীতে যুবলীগের উপস্থিত সকল নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল নিয়ে বুড়িচং সদরের প্রধান প্রধান সড়ক মিছিল সহকারে পদক্ষিনকরে আবার পার্টি অফিসে উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহণ করে। থানা যুবলীগের সভাপতি জিএম জাকারিয়ার সভাপতিত্বে সাবেক ভাইস চেয়ারম্যান থানা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম এর পরিচানায় উপস্থিত নেতৃবৃন্দ মধ্যে ছিলেন ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফ উদদীন মানিক, যুবলীগ নেতা মিজানুর রহমান, যুবলীগ নেতা প্রভাষক ইকবাল হোসেন, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো শামীমূল ইসলাম, যুবলীগ নেতা মোজাম্মেল হক লিটন, মোকাম ইউনিয়নের যুবলীগের সভাপতি মাসুদুর রহমান, মোতাহের হোসেন, বিল্লাল হোসেন, জহির মেম্বার, ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো হাসান,আল আমিন,মোবারক,আবু হাসান,সোহাগ, শাহ আলম,,তুহিন মাস্টার,তুষার,ইসমাইল, ফাহিম,নাজমুল ছাত্র লীগ নেতা শামীমসহ বিপুল সংখ্যক যুবলীগের নেতাকর্মী।





















