জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম মানিক । তিনি কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের নিকট থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহন করেছেন।
শিক্ষার মান উন্নয়ন ও তার বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষাব্যবস্থা,শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রফিকুল ইসলাম মানিক । এই প্রধান শিক্ষকের নেতৃত্বে আগামী দিনে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জনের স্বপ্ন দেখছে কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়।
অনুভুতি প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় আমি খুশি। কাজের যথাযথ মূল্যায়ন করায় আগামীতে আমার কর্মস্পৃহা আরো বৃদ্ধি পাবে। এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















