জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ অাগষ্ট (বৃহস্পতিবার)বিকেলে ডেমরার ডগাইর ফার্নিচার মোর্ড এলাকায় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্ট শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও অালোচনা সভা করা হয়।
ঢাকা-০৫ উপনির্বাচন কমিটির ৬৬ নং ওয়ার্ডের অাহবায়ক বাচ্চু সাউদের সভাপতিত্বে ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মোঃ অানোয়ার হোসেন এবং ডেমরা থানা মৎস্যজীবি লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ অালম সাউদের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেমরা থানা অাওয়ামী লীগের সভাপতি এ্যাড রফিকুল ইসলাম খান মাসুদ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সারুলিয়া ইউনিয়ন অাওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম এ রশিদ।অামন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেমরা থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

শোক দিবসের অনুষ্ঠানের অায়োজকের দায়িত্বে ছিলেন ৬৬ নং ওয়ার্ডের অাওয়ামী লীগ নেতা ফরহাদ সাউদ,মোঃ সানী,মোঃ শামীম,মোঃ ইছহাক সাউদ,মোঃগোলাম মেহেদী রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডগাইর রুস্তম আলী ইউনিটের সভাপতি রওশন অালী,ডগাইর উত্তরের সভাপতি মাহবুব আলম ফয়সাল, বামৈল উত্তরের সাধারণ সম্পাদক অাবু হানিফ, সহ-সভাপতি দাউদ হোসেন ওহাব,যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান,৬৮ নং ওয়ার্ড অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তারিকুল ইসলাম খান শাহীন,সানারপাড় ফলকুড়ি ইউনিটের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সারুলিয়া ১ নং ইউনিটের অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী স্বপন কুমার রয়।





















