০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

চালকের আসনে বসে  ক্রেন চালাচ্ছিলেন চালকের  সহকারী ছিল না বৈধ লাইসেন্স 

  • মাসুদ রানা
  • প্রকাশিত : ০৯:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • 115

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের যে ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের৫ জন মারা যান সেই ক্রেনটির ছিল না ফিটনেস। ক্রেনটি ছিল অনেক পুরাতন। এর ধারণক্ষমতা ছিল ৪৫ থেকে ৫০ টন। আরগার্ডারের ওজন ছিল ৬০ থেকে ৭০ টন। গার্ডার তোলার কাজ করার সময় দুটি ক্রেন থাকার কথা থাকলেও ছিল একটি। যেক্রেনটি ছিল সেটিও ছিল অপেক্ষাকৃত দুর্বল।সেটি চালাচ্ছিলেন চালকের সহকারী, এ কাজের কোনো প্রশিক্ষণ তার নেই।আরচালক সে সময় বাইরে থেকে তাকে নির্দেশনা দিচ্ছিলেন। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্যজানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, বিআরটি প্রকল্পের ঠিকাদার চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশন (সিজিজিসি) ভারী যন্ত্রপাতি সংগ্রহ করে ইফসকননামের একটি দেশীয় কোম্পানি থেকে। ইফসকনের কাছে বড় ক্রেন না থাকায় সেদিন বিল্ড ট্রেড কোম্পানির কাছ থেকে ওইক্রেইনটি ভাড়া নিয়েছিল।

গ্রেপ্তার নয়জন হলেন- ক্রেইন অপারেটর আল আমিন হোসেন হৃদয় (২৫), তার হেলপার রাকিব হোসেন (২৩), দুর্ঘটনাস্থলেনিরপাত্তার দায়িত্বে নিয়োজিত ফোর ব্রাদার্স গার্ড সার্ভিসের ট্রাফিক ম্যান মো. রুবেল (২৮), আফরোজ মিয়া (৫০), ঠিকাদারকোম্পানির সেইফটি ইঞ্জিনিয়ার জুলফিকার আলী শাহ (৩৯), হেভি ইকুইপমেন্ট সরবরাহের দায়িত্বে নিয়োজিত ইফসকনবাংলাদেশ লিমিটেডের মালিক ইফতেখার হোসেন (৩৯), হেড অব অপারেশনস আজহারুল ইসলাম মিঠু (৪৫), ক্রেনসরবরাহকারী বিল্ড ট্রেড কোম্পানির মার্কেটিং ম্যানেজার তোফাজ্জল হোসেন তুষার (৪২), প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিনমৃধা (৩৩) ও মঞ্জুরুল ইসলাম (২৯)।

রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ী, কালশি, সাভার এবং গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তারকরা হয় বলে জানিয়েছে র‍্যাব।

কমান্ডার আল মঈন বলেন, ওই ক্রেইনের মূল অপারেটর আল আমিন। তার হালকা গাড়ি চালানোর অনুমোদন থাকলেও ভারীগাড়ী চালানোর লাইসেন্স নেই।

“২০১৬ সালে ক্রেইন চালনার প্রশিক্ষণ নিয়ে ২-৩টি নির্মাণ প্রকল্পে কাজ করার পর চলতি বছরের মে মাসে বিআরটি প্রকল্পেক্রেইন অপারেটর হিসেবে কাজ শুরু করে সে। আর হেলপার রাকিব তিন মাস আগে ওই প্রকল্পের ক্রেইন হেলপার হিসেবে কাজশুরু করে। তার ক্রেন চালানোর কোনো প্রশিক্ষণ নেই।

ঢাকা-ময়মনিসংহ মহাসড়কের উত্তরা অংশে জসীম উদ্দীন রোডের মাথায় প্যারাডাইস টাওয়ারের সামনে সোমবার বিকালেবিআরটি প্রকল্পের একটি বক্সগার্ডার ট্রেইলারে তোলার সময় ভারসাম্য হারায় ক্রেইন। বিপুল ওজনের কংক্রিটের গার্ডারটিটঙ্গীমুখী সড়কে চলমান একটি প্রাইভেট কারের ওপর পড়ে।

ভারী ওই গার্ডারের চাপে মুহূর্তের মধ্যে চ্যাপ্ট হয়ে যায় গাড়িটি। তাতে গাড়ির ভেতরেই মৃত্যু হয় পাঁচজনের, দুজনকে উদ্ধার করেপাঠানো হয় হাসপাতালে। তারা সবাই এক পরিবারের সদস্য।

র‍্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, দুর্ঘটনার দিন আল আমিন ও রাকিব দুপুর ২টার দিকে ক্রেন চালানো শুরু করেন। একটিগার্ডার সরানোর কাজ শেষে দ্বিতীয় গার্ডার তোলার সময় ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ওপর গার্ডার ছিটকে পড়ে।

ট্যাগ :
জনপ্রিয়

চালকের আসনে বসে  ক্রেন চালাচ্ছিলেন চালকের  সহকারী ছিল না বৈধ লাইসেন্স 

প্রকাশিত : ০৯:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২