বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলায় আলোকিত মানুষ গড়তে গ্রামঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিকট শিক্ষার আলো ছড়িয়ে দিতেই এলাকবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে ধানসিঁড়ি ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজ প্রতিষ্ঠা বাস্তবায়নের লক্ষ্যে ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের আয়োজনে শনিবার সন্ধ্যায় উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মুকবুল চৌধুরীর হাট জগদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পার্শ্ববর্তী এলাকাসহ ধানসিঁড়ি ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সমাজ সেবক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মতবিনিময় করেছেন কলেজ প্রতিষ্ঠা বাস্তবায়নের উদ্যোক্তাগণ, ধানসিঁড়ি কলেজ বাস্তবায়ন উপলক্ষ্যে মতবিনিময় সভায় ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নানের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহাগের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোহাম্মদ শহীদ উল্যাহ, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দানবির মো: ইব্রাহিম, সুন্দলপুর আওয়ামীলীগ সভাপতি বেলায়েত হোসেন, ঢাকার ব্যবসায়ী আবুল খায়ের ভূইয়া। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন ফারুক, নলুয়া ভূইয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদ নেতা মনিরুজ্জামান পাভেল, কবিরহাট প্রেস ক্লাবের মহাসচিব সাংবাদিক এস এম ফারুক হোসেন, ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা উপজেলার দক্ষিণ অঞ্চলে কলেজ না থাকায় ছাত্র-ছাত্রীদের সুদূর কবিরহাট, সোনাপুর কলেজে পড়া-লেখা করা কষ্টসাধ্য ও ব্যায় বহুল হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে উচ্চ শিক্ষার আলো ছড়াতে ও কুসংস্কার, মাদক, অজ্ঞতা থেকে বের করে ধানসিঁড়ি ইউনিয়নের ৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং পার্শ্ববর্তী চর আলগী ও কোম্পানির হাট মাধ্যমিক বিদ্যালয়সহ বহু বিদ্যালয়ের ছাত্র সমাজ কে পড়া-লেখার অগ্রগতির প্রতি গুরুত্ব দিয়ে ধানসিঁড়ি কলেজ প্রতিষ্ঠা বাস্তবায়নের গুরুত্বরোপ করে ঐক্যমত পোষন করেন। এছাড়াও ধানসিঁড়ি ইউপি চেয়ারম্যান কামাল খানের নির্বাচনী ইশতেহার ধানসিঁড়ি কলেজ প্রতিষ্ঠা করবে বলে ঘোষনা দেন। এলাকা বাসী তা বাস্তবায়নের লক্ষ্যে সকল শ্রেনি-পেশার মানুষ একত্বা পোষণ করে। কলেজ প্রতিষ্ঠা অতিদ্রুত বাস্তবায়নের জন্য উর্দ্ধতন রাজনৈতিক নেতৃবৃন্দ ও কতৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়।
০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ধানসিঁড়ি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময়
-
আমিরুল ইসলাম হারুন, নোয়াখালী - প্রকাশিত : ০৮:০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- 102
ট্যাগ :
জনপ্রিয়





















