কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব এম এ মতিন এমবিএ। বিশেষ অতিথি এড. মাহবুব হোসেন সাংগঠনিক সম্পাদক বুড়িচং উপজেলা আওয়ামীলীগ, অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ সিনেট সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়, ডাঃ মীর হোসেন মিঠু বুড়িচং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,সাইফ উদ্দিন মানিক সাধারণ সম্পাদক ষোলনল ইউনিয়ন আওয়ামীলীগ,হাজী বিল্লাল হোসেন চেয়ারম্যান ষোলনল ইউনিয়ন,ব্যারিস্টার নাজিয়া হাসেম তানজী পি এ সভাপতি বুড়িচং বিপাড়া জাগরণ সংগঠন,মোঃ মনিরুল ইসলাম প্রধান শিক্ষক ভরাসার উচ্চ বিদ্যালয় এছাড়া উপস্থিত ছিলেন এড.সোহাগ,আবু জহির, যুবলীগ নেতা তোফায়েল, মাহি,বাদল মেম্বার,সুমন,জসীম, মোজাম্মেল,ছাত্রলীগ নেতা হিমু,ইমন,জয়নাল সহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ। ডাঃ মীর হোসেন মিঠুসহ ১০/১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক কয়েকশত নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন।পরিশেষে ঢাকাস্হ বুড়িচং উপজেলা সমিতির সভাপতি এম এ মতিন এমবিএ বলেন স্বাস্থ্য বিষয়ক প্রকল্প-১ আজ শুরু করলাম পরবর্তীতে ধাপে ধাপে আরও সেমিনার প্রকল্পের কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ,সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করেন।





















