ঢাকা ২১ আগস্ট ২০০৪ বিকেল ৫:২২মিনিট।বঙ্গবন্ধু এভিনিউর সামনে ট্রাকের ওপর বানানো মঞ্চে নিজের বক্তব্য শেষ করলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা। স্লোগান দিলেন “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” মূহুর্তে বিকট শব্দে কেঁপে উঠলো মঞ্চটি।এরপর একে একে আরও বেশ কয়েকটি জোরালো শব্দ,চারদিকে ধোঁয়া। এর মাঝে থেকে ছুটে আসছে শত শত মানুষের আর্তনাদ রাস্তায় পড়ে আছেন আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী সমর্থক। ট্রাকের উপর মানব দেয়াল ঢেকে রেখেছে বাংলাদেশের স্থপতির মেয়েকে।
১৮ বছরের আগের এ দিনটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম ঘৃণ্যতম দিন।দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নেতৃত্বশূন্য করার জঘন্য প্রচেষ্টার দিন। প্রশ্ন কেন এসেছিলে ২১ আগস্ট ২০০৪?বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এদিন সন্ত্রাস জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশ করে আওয়ামী লীগ।ঐদিন নিজ নেতা কর্মীদের নিয়ে রাস্তায় বসেছিলেন আওয়ামীলীগের শীর্ষস্হানীয় নারী নেত্রী ও প্রয়াত রাষ্ট্রপ্রতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমান, গ্রেনেডের আঘাতে তাৎক্ষণিক গুরতর আহত হন,হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তিনিসহ মোট ২৪জন হামলার ঘটনায় নিহত হন।আহত হন দল ও সংগঠনের কয়েকশ নেতাকর্মী- সমর্থক। এ ঘটনায় প্রথম রমনা ও পরে মতিঝিল থানায় গেলেও মামলা দায়ের করা যায়নি,পরবর্তীতে এ ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া,চারদলীয় সরকারের সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু,হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফরজামান বাবরসহ ৫২ জনকে আসামি করে মামলা দেওয়া হয়।ঘটনার দায়েরকৃত মামলার তদন্তে শুরু হয় নানা নাটক,তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার ২১আগস্ট গ্রেনেড হামলার মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চালায় তারই প্রতিচ্ছবি কিছুদিন আগে মুক্তি পাওয়া কারা নির্যাতিত নোয়াখালীর জজ মিয়া,তখন ২০০১-২০০৬ ক্ষমতা ছিল বিএনপি হাতে, তারই প্রতিবাদে কুমিল্লা বুড়িচং উপজেলা প্রতিবাদ সভা ও র্যালী পালন করেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ১নং যুুগ্ন-সাধারণ সম্পাদক,বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননন্দিত কর্মীবান্ধব নেতা জনাব সাজ্জাদ হোসেন স্বপন এর নির্দেশনা অনুযায়ী কুমিল্লা দঃজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য প্রফেসর মোসাঃ লাভলী আক্তারের উপস্থিতিতে বুড়িচং উপজেলা যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম ভুইয়া,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান যুবলীগ নেতা আলমগীর হোসেন,ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বি আর ডিবি চেয়ারম্যান শরীফুল ইসলাম ভুইয়া,ছাত্রলীগের সাবেক সহ সভাপতি যুবনেতা জসীম উদ্দিন, ইউপি প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক বর্তমান যুবলীগের আইকন আমিনুল ইসলাম রাসেলের নেতৃত্বে উক্ত প্রতিবাদ র্যালীতে অংশগ্রহণ করেন যুবলীগ নেতা এড মোবারক, সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা কবির হোসেন ঠিকাদার, আরিফুল ইসলাম ঠিকাদার, ইমতিয়াজ ইমন,নসু মেম্বার,মফিজ মেম্বার, ক্রিড়া সম্পাদক তুহিন,ফারুক, কামাল,ফারুক মেম্বার,ফারুক হোসেন,আবু হেলাল সাবেক সভাপতি বাকশীমূল ইউনিয়ন,আবু হাসান,সফিক,জামাল, আইয়ুব মেম্বার,তুফায়েল আহমেদ, জেলা সেচ্ছাসেবকলীগ সদস্য মনির মেম্বার,উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিঠু, সেচ্ছাসেবকলীগ নেতা ডাঃ মোস্তফা, জুয়েল রানা,মহিলা আওয়ামী লীগের নেত্রী ইয়াসমিন মেম্বার, ইসরত জাহান মেম্বার,রুবি সহ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইন্জি সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাসান সহ ছাত্রলীগ নেতা রাহাত,তোফায়েল সুমন,মিজানুর রহমান, ইকরামুল রাফি,শরীফুল ইসলাম, আলমগীর, রাকিব, ফাহিম, শুভ প্রমুখ।





















