১৯৭১ সালের রণাঙ্গনের বীর সৈনিক গাজী রইচউদ্দীন স্বাধীনতার ৫০ বছর পার হলেও মুক্তিযোদ্ধার স্বীকৃত না পেয়ে এক বুক কষ্ট নিয়ে চলে গেলেন পরপারে।আজ ২১ আগষ্ট রাজধানীর উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন(ইন্না———রাজিউন)।
তিনি জীবদ্দশায় এ প্রতিনিধিকে স্বাধীনতা যুদ্ধুের শেষ সাক্ষাতকার জানিয়েছিলেন। এইচ.এস.সি অধ্যায়নরত অবস্থায় এদেশে পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন চোখে দেখে আর নিজেকে বাবা-মায়ের আঁচলে লুকিয়ে রাখতে পারেনি। তারুণ্যের উদ্দীপ্ত রক্তের স্কুলিঙ্গ নিজেকে শক্ত ভাবে তৈরী করে বাড়ির সকলের অগোচরে নিজেকে মুক্তিযুদ্ধের বীর সৈনিক হিসেবে গড়ে তুলতে ১৯৭১ সালের এপ্রিল মাসের প্রথম দিকে ভারতের টাকিতে যশোরের জামালউদ্দীনের নেতৃত্বের ১ সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে আসেন। ৯ নং সেক্টরের অধীনে বাতুয়ারডাঙ্গা ক্যাম্পের নেতৃত্বে সাতক্ষীরা জেলায় একাধিক পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ করেছেন। যুদ্ধকালীন অবস্থায় অনেক মুক্তিকামী সৈনিককে হানাদার বাহিনীর তপ্ত বুলেটের আঘাতে নিস্তব্ধ হতে দেখেছেন। তবুও তিনি নিজেকে গুটিয়ে না নিয়ে দেশ মাতৃকার টানে মুক্তির জন্য জীবনবাজি রেখেছেন। আলোচিত কেশবপুরের কপোতাক্ষ পাড়ের চিংড়া নামক স্থানে পাক হানাদার বাহিনীর টহলরত একাধিক গাড়িতে গুটি কয়েক মুক্তিযোদ্ধা থ্রী নাট থ্রী রাইফেল ও হাতবোমা দিয়ে তাদেরকে ঘায়েল করেছিলেন। এছাড়াও কপিলমুনী, জেঠুয়া, মাগুরা পাক হানাদার ও রাজাকারদের সাথে সাতক্ষীরা জেলার মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক সম্মুখ যুদ্ধের উল্লেখযোগ্য ইতিহাস। বীর মুক্তিযোদ্ধা গাজী রইচউদ্দীন তৎকালীন খুলনা মহাকুমা বর্তমান সাতক্ষীরা জেলার তালা উপজেলার তৈলকূপী গ্রামের হাজী ছহিলউদ্দন গাজীর তৃতীয় পুত্র। মহান বিজয় অর্জনের পর তৎকালীন জেলা মুজিববাহিনীর প্রধান শেখ মুজিবুর রহমানের হাতে যুদ্ধকালীন অস্ত্র তুলে দেন। পরে লেখাপড়া চালিয়ে স্নাতক ডিগ্রী অর্জন করলেও পিতার স্বচ্ছলতার কারণে চাকুরীতে যোগদান করেননি। বর্তমান বাংলাদেশের সূর্য সন্তানদের যে সোনালী স্বপ্ন আর সম্মান বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন তা এক দৃষ্টান্ত। ১৯৭১ সালের যুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের নামেমাত্র তালিকা তৈরী করে গরিব দুস্থ অসহায় মুক্তিযোদ্ধাদের ২ শত টাকা ভাতা দেওয়া হতো। তিনি মহত্বের পরিচয় দিতে গিয়ে ২শত টাকা সম্মানী না নিয়ে আজ চরমভাবে বঞ্চিত। স্বাধীনতার ৫০ বছরেও সম্মানী ভাতা তো দূরের কথা মুক্তিযুদ্ধের স্বীকৃতিটুকুও পায়নি। বর্তমানে রণাঙ্গনে যুদ্ধ করেও স্বীকৃতি না পাওয়ায় সাধারণের কাছে ছোট হলেও মনের থেকে অনেক বেশি গর্বিত, তিনি একজন প্রকৃত রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। গাজী রইচউদ্দীনের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের কথা তুলে ধরে কথা হয় তৎকালীন খুলনা মহাকুমা মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা তালা-কলারোয়া ১ আসনের সাবেক সংসদ প্রকৌশলী শেখ মুজিবুর রহমানের সাথে। তিনি এ প্রতিবেদককে জানান, যুদ্ধকালীন সময়ে তৈলকূপী গ্রামের গাজী রইচউদ্দীন ও আব্দুল্লাহ বিশ্বাসের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। সবসময় পাশে থেকে পরামর্শ তথা সাহসের পরিচয় দিয়ে অনেক পাক হানাদারকে ঘায়েল করেছে। বর্তমান গাজী রইচউদ্দীন মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়ায় অনুতপ্ত ও ব্যথিত। এবিষয়ে কথা হয় ৭১-এর তারুণ্যের প্রতীক বীর মুক্তিযোদ্ধা গাজী রইচউদ্দীনের সাথে। তিনি অনেকটাই বয়সের ভারে ন্যুয়ে পড়েছেন। এখনো পর্যন্ত সাদা পাঞ্জাবী পরে পাটকেলঘাটার সকলের কাছে একজন মুক্তিযোদ্ধ হিসেবে পরিচিত। স্বীকৃতি না পাওয়ার বিষয়ে তিনি জানান, অনেকটাই অবহেলার কারণে আজকের এ দশা। তবে বর্তমান সরকার অনলাইনের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তথ্য নিয়েছেন। তিনি আবেদনও করেছেন। তবে শতভাব আশাবাদী এবার তিনি স্বীকৃতি পাবেন।অবশেষে শেষ স্বপ্ন মুক্তিযোদ্ধা র স্বীকৃতি না পেয়ে পরপারে চলে গেলেন।





















