০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র দেখতে তালায় বিশ্বব্যাংকের প্রতিনিধি দল

সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়ায় অবস্থিত পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল।

রোববার (২১ আগস্ট) সকালে বিশ্বব্যাংকের সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার উন জু এলিসনের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলটি বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)-এর আওতায় গড়ে তোলা পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রটি ঘুরে দেখে।

এসময় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক ও এসইপি প্রকল্প সমন্বয়কারী জহির উদ্দিন আহম্মদ, উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক সেখ ইয়াকুব আলীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার বিশ্বব্যাংকের প্রতিনিধিরা তালা উপজেলার জেয়ালা ঘোষ পাড়ায় পরিবেশসম্মত ও নিরাপদ গাভিপালন, দুগ্ধজাত পণ্য উৎপাদন, উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক স্থাপিত কমিউনিটি ভিত্তিক গোবর সংগ্রহ কেন্দ্র, ড্রেনেজ সিস্টেম, গোবর থেকে পরিবেশগতভাবে নিরাপদ গোবর সার (ভার্মি কম্পোস্ট) ও টাইকো কম্পোস্ট তৈরির কারখানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা শতাধিক খামারি ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ বিষয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক ও এসইপি প্রকল্প সমন্বয়কারী জহির উদ্দিন আহম্মদ বলেন, ক্ষুদ্র উদ্যোগগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার ধারণা এক রকম অনুপস্থিত ছিল। অথচ বাংলাদেশের মোট জিডিপির প্রায় ২৫ শতাংশের যোগান দেয় এ খাত। তাই এসইপি-এর আওতায় আমরা টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ধারণা যুক্ত করেছি। আর এ বিষয়ে উন্নয়ন প্রচেষ্টা জেয়ালা গ্রামকে একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের সহায়তায় এবং বিশ্বব্যাংক ও পিকেএসএফ-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)। প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগগুলোতে পরিবেশগতভাবে টেকসই চর্চা বৃদ্ধি করার জন্য ৫০ হাজারেরও বেশি ক্ষুদ্র উদ্যোগে বিভিন্ন আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র দেখতে তালায় বিশ্বব্যাংকের প্রতিনিধি দল

প্রকাশিত : ০৯:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২