২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্য তারেক রহমানের নির্দেশে বি,এন,পি জামায়াতের সন্ত্রাসীরা উপর্যুপরি গ্রেনেড নিক্ষেপ করে। জননেত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ ২৪ জন নেতা-কর্মী শহীদ হন। অসংখ্য নেতাকর্মী আহত হন। এ উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগ সরিষাবাড়ী পৌরসভা চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, পৌর সভার মেয়র মনির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা , সহ-সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ,সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশিদ,যুগ্ম সম্পাদক এম এ গনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, যুগ্ম সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম জোহুরা লতিফ প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান। ২১ আগস্টের সকল শহীদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন বক্তারা। প্রতিবাদ সমাবেশ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা -কর্মীরা উপস্থিত ছিলেন।





















