০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

পিরোজপুরে ভাড়া বাসা থেকে লাইনম্যানের লাশ উদ্ধার

  • আবু জাফর
  • প্রকাশিত : ১১:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • 100

পিরোজপুরে বিদ্যুৎ অফিসে কর্মরত লাইনম্যান মামুন হোসেন মোল্লার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকেলে পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার ভাড়া বাসার নিজ কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত মামুন হোসেন মোল্লা (৪৫) বরিশালের সদর উপজেলার আমানগঞ্জ এলাকার মৃত শাহজাহান মোল্লার পুত্র। 

ওজোপাডিকো পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মৃনাল কান্তি বড়াল জানান, শনিবার অফিসের নিয়মিত কাজ শেষে লাইনম্যান মামুন শহরের রাজারহাটস্থ বাসায় চলে যায়। আজ রবিবার বিকেলে মানুষের বাসার মালিক সুজন সাহা ও অনিমেষ অফিসে এসে জানান যে মামুন তার নিজ কক্ষে দরজা বন্ধ করে আছেন। অনেক ডাক-ডাকির পরও দরজা খুলছে না এবং মোবাইল ফোনও রিসিভ করছে না। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে লাইনম্যান মামুনকে মৃত অবস্থায় তার বিছানায় দেখতে পান।

পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাইনম্যান মামুনের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পরে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

পিরোজপুরে ভাড়া বাসা থেকে লাইনম্যানের লাশ উদ্ধার

প্রকাশিত : ১১:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২