০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বীরমুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রমের ইন্তেকাল

কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের ৫বারের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম সোমবার ভোর ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫বছর। তিনি স্ত্রী, ৫কন্যা ও ২পুত্র সন্তানসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। সকাল ১০.৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জামে মসজিদ মাঠ প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে তাকে গার্ড অব অর্ণার প্রদান করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় চিলমারী সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবর স্থানে দাফন করার কথা রয়েছে।
শওকত আলী সরকার বীরবিক্রম ১৯৪৮ সালের ২০ মে রাণীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী মৌজায় জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ্ব এজাব উদ্দিন সরকার। তিনি ১৯৬৫ সালে উলিপুর মহারাণী স্বর্ণময়ী হাই স্কুল থেকে মেট্রিক (এসএসসি) পাস করেন। ১৯৬৭ সালে উলিপুর কলেজ থেকে আই কম এবং ১৯৬৯ সালে কুড়িগ্রাম কলেজ থেকে বি,কম পাশ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযদ্ধে ১১নম্বর সেক্টরের অধীনে কোদালকাটির যুদ্ধ, চিলমারীর যুদ্ধ ও হাতিয়ার গেরিলা যুদ্ধের নেতৃত্বসহ সম্মুখ যুদ্ধে অংশ গ্রহণ করেন এবং হাতিয়ার সম্মুখ যুদ্ধে ডান পায়ে গুলিবিদ্ধ হন।

১৯৭২ সালে বাংলাদেশ সরকার মহান স্বাধীনতা যুদ্ধে ত্যাগ ও সাহসীকতার জন্য বীরবিক্রম উপাধীতে ভূষিত করেন। শওকত আলী সরকার বীরবিক্রম ১ মে ১৯৭৬ থেকে ১২ আগষ্ট ১৯৮৪ সাল পর্যন্ত রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের ২ বার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৫ সালে প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যুর দিন পর্যন্ত টানা ৫বার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শওকত আলী সরকার বীরবিক্রমের বড় মেয়ে ডাঃ সাঈদা শওকত জেনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। দ্বিতীয় মেয়ে শামীম আরা শওকত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। তৃতীয় মেয়ে ডাঃ শবনম শওকত রনি, সাপ্রো ডেন্টাল কলেজ এন্ড হসপিটালের সহকারী অধ্যাপক। চতুর্থ মেয়ে শাফিকা শওকত মনি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক, বর্তমানে আমেরিকায় গ্রাজুয়েশন করছেন। বড় ছেলে সাইফুল্যাহ শওকত জীবন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করেছেন। ছোট ছেলে সাঈদ শওকত স্বজন বুয়েট থেকে পড়ালেখা শেষ করে পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ এ সহকারী প্রকৌশলী হিসেবে কর্মকত আছেন। শওকত আলী সরকার বীরবিক্রম প্রায় ৩৫ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি চিলমারী সরকারি কলেজ, কয়ারপাড় বীরবিক্রম উচ্চ বিদ্যালয়, খালেদা শওকত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়াও চিলমারী মহিলা ডিগ্রী কলেজ, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি চিলমারী উপজেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মোক্তব ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে গুরুতপূর্ণ ভূমিকা রাখেন। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভূগছিলেন। তার মৃত্যুতে গোটা চিলমারী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু স্বাক্ষরিত শোকবার্তা বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বীরমুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রমের ইন্তেকাল

প্রকাশিত : ০৫:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২